‘Death like autumn leaves’—মোবাইল কভারের কথাগুলো যেন মর্মান্তিক বাস্তবতা হয়ে ধরা দিল শিক্ষার্থীর মৃত্যুতে!

32

সীতাকুণ্ড প্রতিনিধিঃ আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটির(আইআইইউসি) এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর সামনে এসেছে এই মোবাইল কভারের ছবিটি।

Advertisement

জানা গেছে, লরির ধাক্কায় একটি বাস উল্টে গেলে সেটির নিচে চাপা পড়ে প্রাণ হারান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর ঘটনাস্থলে থাকা এক মোবাইলের কভারে লেখা ছিল ‘Death like autumn leaves’। হয়তো কথাগুলো নিছকই পছন্দের কোনো উক্তি ছিল। হয়তো এর পেছনে ছিল আলাদা কোনো অনুভূতি। কিন্তু কে জানত, একদিন এই কয়েকটি শব্দ এমন এক বেদনাদায়ক ঘটনার সঙ্গে জড়িয়ে যাবে!

একটি দুর্ঘটনায় থেমে গেল একজন শিক্ষার্থীর পথচলা, থেমে গেল কত স্বপ্ন আর সম্ভাবনা। ফোনের কভারে লেখা সেই কথাগুলো এখন যেন নতুন এক অর্থ নিয়ে ফিরে আসে। শরতের ঝরা পাতার মতোই জীবন কখন, কীভাবে ঝরে যায়—তা কেউ জানে না। পেছনে পড়ে থাকে প্রিয়জনদের শূন্যতা, অসমাপ্ত গল্প আর কিছু স্মৃতি।

Advertisement