বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের সমাধিতে উত্তরজেলা কৃষকদলের শ্রদ্ধা

27

মিরসরাই প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের রাউজানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন উত্তর জেলা কৃষকদলের নেতাকর্মীরা।

Advertisement

শনিবার (৭ নভেম্বর) সকালে উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদরুল আলম বদরুল ও সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীনের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় মিরসরাই উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুকসহ মিরসরাই উপজেলা কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনকালে বদরুল আলম বদরুল বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। এ দিন জাতীয় ঐক্য, সংহতি ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার চেতনা নতুন করে স্মরণ করিয়ে দেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে কৃষকদলকে আরও সুসংগঠিত করতে হবে। কৃষক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Advertisement