সড়ক দুর্ঘটনায় আহত কোনো ব্যক্তিকে মানবিক কারণে হাসপাতালে নিয়ে গেলে উদ্ধারকারী ব্যক্তির বিরুদ্ধে শুধু এ কারণে মামলা করা যাবে না। এমনকি হাসপাতালে নেওয়ার পর আহত ব্যক্তির মৃত্যু হলেও উদ্ধারকারীকে শুধু উদ্ধারকাজের কারণে দায়ী করা যাবে না।
Advertisement
সড়ক নিরাপত্তা আইন-২০২৬-এর খসড়ায় মানবিক উদ্ধারকারীদের আইনি সুরক্ষা দিতে ‘গুড সামারিটান’ নীতির প্রস্তাব করা হয়েছে।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো, আইনি ঝামেলা কিংবা হয়রানির ভয়ে যেন কেউ দুর্ঘটনায় আহত মানুষকে রাস্তায় ফেলে রেখে চলে না যান।
এ ছাড়া দুর্ঘটনার খবর পাওয়ার ৩০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছানোর লক্ষ্যে উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স সেবা চালুর প্রস্তাবও রয়েছে। পাশাপাশি আহত ব্যক্তির দ্রুত চিকিৎসা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।
Advertisement

















