আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটে জয় পেয়েছে উদীয়মান ক্রিকেট একাডেমি ও চট্টগ্রাম রেলওয়ে ক্রিকেট দল

2

আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটের মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে উদীয়মান ক্রিকেট একাডেমি ও চট্টগ্রাম রেলওয়ে ক্রিকেট দল। শহীদ শাহজাহান মাঠে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে উদীয়মান ক্রিকেট একাডেমি ১৪০ রানে কোয়ালিটি স্কুল অব ক্রিকেটকে এবং বাংলাদেশ রেলওয়ে ক্রিকেট দল ৬ উইকেটে ওসিএস ফিউচার স্পোর্টস ক্রিকেট দলকে পরাজিত করে।

Advertisement

সকালে অনুষ্ঠিত প্রথম ম্যাচে টসে জিতে উদীয়মান ক্রিকেট একাডেমি দলীয় ব্যাটসম্যান জসিম উদ্দিনের অনবদ্য সর্বোচ্চ ৫৯ বলে ১২০ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৬৩ রান সংগ্রহ করে। তাছাড়া দলের পক্ষে আবদুল্লাহ রোকন ৪৬ ও শহিদুল ইসলাম ৪৪ রান সংগ্রহ করেন।

জবাবে ব্যাট করতে নেমে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ১৬.১ ওভারে ১২৩ রানে গুটিয়ে গেলে ১৪০ রানে জয় পায় উদীয়মান ক্রিকেট একাডেমি। কোয়ালিটির পক্ষে আবদুল মোবিন ২৮, আশরাফ নাহিদ ২৪ রান করেন।
ম্যাচে বল হাতে বিজয়ী দলের মিজানুর রহমান ৩০ রানে ৪ টি, তানজিদ ২টি এবং বিজিত দলের এরশাদ হোসাইন ২ টি উইকেট লাভ করে।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ উদীয়মান ক্রিকেট একাডেমির জসিম উদ্দিনের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী-২ জীষান দত্ত।

দুপুরে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে ওসিএস ফিউচার স্পোর্টস ক্রিকেট টসে জিতে ব্যাট করতে নেমে ১৫.৫ ওভারে ৮০ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে রাব্বি সর্বোচ্চ ১৫ ও রাজিন ও মহিউদ্দিন ১৪ রান করে সংগ্রহ করে। জবাবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রেলওয়ে ক্রিকেট দল ৬.২ বলে ৪ উইকেটে ৮৩ রান করে ৬ উইকেটে জয় তুলে নেয়। দলের পক্ষে আদিল চৌধুরী অপরাজিত সর্বোচ্চ ২৯ ও ফাহিম মুনতাসির ২৩ রান করেন।

ম্যাচে বল হাতে বিজয়ী দলের ফাহিম মুনতাসির ও শেইখ রিয়াল ৩ টি করে আবিদ চৌধুরী ২ টি এবং বিজিত দলের রাব্বি ২ টি উইকেট লাভ করে।
দ্বিতীয় খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ রেলওয়ের ফাহিম মুনতাসির এর হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হলেন মো. শওকত আলী।

এ সময় মহানগর মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমন, মিয়া মো. হারুন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য শাহজালাল পলাশ, ইউনুছ মুন্না, হারুন বেগ, আরিফুর রহমান (মাস্টার আরিফ), মামুনুর রশিদ মামুন, এইচ এম হাসান, আনোয়ারুল হক হনী, আব্দুল করিম, বাদশা আলমগীর, ওমর ফারুক, রাসেল খান, ইব্রাহিম খলিল সবুজ, জামাল হোসেন, মোহাম্মদ কুদ্দুসসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement