মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপে ওয়াহেদপুর ইউনিয়ন কোয়ার্টার ফাইনালে

1

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ইউনিয়ন পর্যায়ে ৭ম খেলায় ১-০ গোলের ব্যবধানে ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রদল ক্রীড়া দল মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদল ক্রীড়া ফুটবল দলকে পরাজিত করে।

Advertisement

রবিবার (১৫ নভেম্বর) মিরসরাই মিনি স্টেডিমামে উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল ক্রীড়া কমিটি আয়োজিত খেলায় বিজয়ী দলের একমাত্র গোলদাতা রাফি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুর হোসেন মিয়া, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া মহিউদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক এস.এম সুমন, পৌর যুবদলের আহবায়ক কামরুল হাসান, ছাত্রদল নেতা ফরহাদ হোসাইন, উপজেলা ক্রীড়া ছাত্রদলের আহবায়ক তরিকুর রহমান বাবু, সদস্য সচিব নাঈম সরকার, মিরসরাই পৌরসভা ছাত্রদলের আহবায়ক হোসাইন মোহাম্মদ মাসুম, সদস্য সচিব ইনজামামুল হক ইমন প্রমুখ।

উল্লেখ্য মিরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার ১৬২টি ওয়ার্ড প্রথমবারের মতো নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহণ করেন। ওয়ার্ড পর্যায়ে খেলা শেষ হওয়ার পর এখন ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে খেলা চলছে।

Advertisement