সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যু

2

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ার মৌলবীর দোকান সংলগ্ন উত্তর পাশে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সর্বস্ব হারানো সেই পরিবারটির শেষ প্রদীপও নিভে গেছে। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান স্বামী দেলোয়ার ও তার নিষ্পাপ ছোট্ট কন্যাসন্তান। এরপর দীর্ঘ ২৪ দিন আইসিইউ (ICU) ও লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে তীব্র লড়াই চালিয়ে অবশেষে আজ পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তার স্ত্রীও।

Advertisement

​এর মধ্য দিয়ে একটি হাসিখুশি ও সম্ভাবনাময় পরিবার মুহূর্তের মধ্যে চিরতরে হারিয়ে গেল।

​স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে সাতকানিয়ার মৌলবীর দোকানের উত্তর পাশে দ্রুতগামী একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন দেলোয়ার ও তার কোলের ছোট্ট শিশুসন্তান। এরপর গুরুতর আহত অবস্থায় দেলোয়ারের স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ২৪ দিন ধরে হাসপাতালের বিছানায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই চালিয়ে আজ রাত ৩টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

​একটিমাত্র বেপরোয়া দুর্ঘটনা মুহূর্তেই কেড়ে নিয়েছে একটি সুখী পরিবারের তিনটি তাজা প্রাণ। ধ্বংস করে দিয়েছে সাজানো সংসার, ভবিষ্যৎ স্বপ্ন আর বুকভরা ভালোবাসা। এই মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম চলছে। স্বজন ও স্থানীয়দের চোখে এখন শুধুই জল যে শূন্যতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয়।

Advertisement