বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল এবং এতিম শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
২০ নভেম্বর (শুক্রবার) বাদ জুমা নগরীর শাহ আমানত মাজার সংলগ্ন তনজিমুল মোছলেমীন এতিমখানায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ আবদুল কাদের।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে এতিম শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দিন রাশেদ, জহিরুল হক টুটুল, রাজীব উদ্দিন আকন্দ, মহসিন কবির আপেল, হারুনুর রশিদ, গোলাম সরোয়ার, মো. আলমগীর, সদস্য আব্দুল হাই, সাজ্জাদ হোসেন, আব্দুল মান্নান আলমগীর, রবিউল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), মো. পারভেজ, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ দুলাল, আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

















