কেরানিহাটে আধুনিক ফ্যাশনের নতুন ঠিকানা ‘রিমিক্স ২.০’-এর শুভ উদ্বোধন

1

​সাতকানিয়া প্রতিনিধি: আধুনিক ডিজাইনের লেডিস ব্যাগ, বোরকা, হিজাব ও নারী পোশাকের বিপুল সমাহার নিয়ে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাণিজ্যিক কেন্দ্র কেরানিহাটে যাত্রা শুরু করেছে ফ্যাশন হাউস ‘রিমিক্স ২.০’।

Advertisement

​শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে কেরানিহাট নিউ মার্কেটের ৭নং গলিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসিন এবং কেরানিহাট নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শহর মুল্লুক রাসেল। এছাড়া স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

​উদ্বোধনকালে আমন্ত্রিত অতিথিরা বলেন, কেরানিহাট দক্ষিণ চট্টগ্রামের একটি অন্যতম প্রধান বাণিজ্যিক প্রাণকেন্দ্র। এখানে আধুনিক রুচিশীল ও মানসম্মত পোশাকের এমন একটি প্রতিষ্ঠান চালু হওয়ায় স্থানীয় ক্রেতাদের দীর্ঘদিনের চাহিদা পূরণ হবে। ক্রেতাদের সাধ্যের মধ্যে উন্নত মানের পণ্য সরবরাহের মাধ্যমে ‘রিমিক্স ২.০’ কেরানিহাটের ব্যবসায়িক অঙ্গনে বিশেষ অবদান রাখবে এবং সুনাম অর্জন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

​প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জানান, ক্রেতাদের রুচি ও বর্তমান ট্রেন্ডের কথা মাথায় রেখে দেশি-বিদেশি আধুনিক ডিজাইনের বোরকা, হিজাব, লেডিস ব্যাগ ও পোশাকের কালেকশন রাখা হয়েছে। উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফারও চলমান রয়েছে।

Advertisement