আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

সেমিফাইনালে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ও ইসহাক কাদের চৌধুরী একাদশ

বৃহস্পতিবার দুইটি সেমিফাইনাল

19

আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ও ইসহাক কাদের চৌধুরী একাদশ।

Advertisement

বুধবার শহীদ শাহজাহান মাঠে দেশ রক্ষা তারেক মঞ্চ আয়োজিত টুর্নামেন্টের কোয়াটার ফাইনালে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ৫ রানে সিএস স্পোর্টস একাডেমিকে এবং ইসহাক কাদের চৌধুরী একাদশ ১১৯ রানের বিশাল ব্যবধানে চট্টগ্রাম – ১১ দলকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে।

সকালে অনুষ্ঠিত ৩য় কোয়াটার ফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে। দলের পক্ষে মুসলিম সর্বোচ্চ ১৬ বলে ৪৮, আরিফুল ইসলাম খালেদ ২২ বলে অপরাজিত ৪০ ও সাজ্জাদ হোসেন ১৮ বলে ২৪ রান করেন। বল হাতে সিএস স্পোর্টস একাডেমির ইকবাল ২৩ রানে ৩, শাহারিয়ার ১৪ রানে ২ উইকেট লাভ করে।

১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দারপ্রান্তে এসেও জয় তুলে নিতে পারেনি সিএস স্পোর্টস একাডেমি। জয়ের লক্ষ্যের ৫ রান বাকী থাকতে ১৮.১ ওভারে ১৭৬ রানে গুটিয়ে যায় তারা। ফলে ৬ রানে জয় পায় সন্দ্বীপ ক্রিকেট একাডেমি। সিএস স্পোর্টস একাডেমির পক্ষে ইভান সর্বোচ্চ ২৮ বলে ৪৮, শাহরিয়ার ১৮ বলে ৪৫ ও ইকবাল ১৬ বলে অপরাজিত ২৫ রান করেন। বল হাতে সন্দ্বীপ ক্রিকেট একাডেমির তাসলিম চৌধুরী ৩১ রানে ৪ ও মাহামুূুদুল্লাহ রানা ২৮ রানে ৩ উইকেট লাভ করে।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ সন্দ্বীপ ক্রিকেট একাডেমির তাসলিম চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, চট্টগ্রাম মোস্তাফিজুর রহমান।

দুপুরে অনুষ্ঠিত ৪র্থ কোয়াটার ফাইনাল ম্যাচে টসে জয়লাভ করে ইসহাক কাদের চৌধুরী একাদশ
প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৯ উইকেটে ২১৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাদিকুর রহমান ২৮ বলে সর্বোচ্চ ৬১, শেখ আরমান উল্ল্যা ২১ বলে ৩৭ ও সিজান আবদুল্লাহ ১৯ বলে ৩২ রান করেন। বল হাতে চট্টগ্রাম – ১১ দলের রনি চৌধুরী ৩২ রানে ৫, অসীম সাহা ৪০ রানে ২ উইকেট লাভ করে।

জবাবে ব্যাট করতে নেমে টুর্নামেন্টের ফেবারিট চট্টগ্রাম – ১১ দল ১২.১ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৯৬ রানে গুটিয়ে যায়। ফলে ১১৯ রানের বিশাল জয় পায় ইসহাক কাদের চৌধুরী একাদশ। ম্যাচে ব্যাট হাতে চট্টগ্রাম – ১১ পক্ষে সাইদুল ইসলাম ইমরান সর্বোচ্চ ২১ বলে ৩২, অসীম সিনহা ১৫ ও পিনন শর্মা ১৪ রান করেন। বল হাতে ইসহাক কাদের চৌধুরী ক্রিকেট ক্লাবের মোঃ সাজ্জাদ ১৮ রানে ৫, মনিরুল হক ১৪ রানে ২ ও ইরফান হোসাইন ১৫ রানে ২ উইকেট লাভ করে।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ ইসহাক কাদের চৌধুরী একাদশের মোঃ সাজ্জাদ এর হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম – ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) টুর্নামেন্টের দুইটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রথম সেমিফাইনাল : সকাল : ৯ টায় – সন্দ্বীপ ক্রিকেট একাডেমি বনাম আলো সিড়ি ক্লাব
দ্বিতীয় সেমিফাইনাল : দুপুর ১.০০ টায় – ইসহাক কাদের চৌধুরী একাদশ বনাম চিটাগং ক্রিকেট একাডেমি

Advertisement