চট্টগ্রামে লাইসেন্স ছাড়া ড্রিংকিং ওয়াটার বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করে বিএসটিআই বিভাগীয় অফিস।
প্রতিষ্ঠানগুলো হল, পাহাড়তলীর আব্দুল্লাহ ফুড এন্ড বেভারেজ ও মেসার্স মালেক এন্টারপ্রাইজ এবং হালিশহর বি ব্লকে অবস্থিত পিয়াস এন্টারপ্রাইজ ও ন্যাশনাল ফ্যামিলি ওয়াটার সাপ্লাই প্রতিষ্ঠান।
বুধবার (১৫ সেপ্টেম্বর) নগরীর পাহাড়তলী ও হালিশহর এলাকায় অভিযান পরিচালনা করে এ মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে বিএসটিআই বিভাগীয় অফিস চট্টগ্রামের সহকারী পরিচালক (সিএম) প্রকৌশলী শশী কান্ত দাস জানান, খবর পেয়ে নগরীর পাহাড়তলী ও হালিশহর এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। এ সময় বিএসটিআই লাইসেন্স না নিয়ে ৪টি প্রতিষ্ঠান ড্রিংকিং ওয়াটার বিক্রি ও বিতরণ করায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করা হয়।
এদিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পৃথক অভিযানে মেসার্স আধুনিকা বেকারিকে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া বিস্কুট পণ্যের বাজারজাত করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা নিবাহী অফিসার শাহিনা সুলতানা এবং বিএসটিআই কমকর্তা ফারহানা জাহান পারুল।

















