১৬ অক্টোবর থেকে চবির শাটল ট্রেনের পুনর্যাত্রা শুরু

294

চবি প্রতিনিধিঃ ১৬ অক্টোবর থেকে পূর্বের ন্যায় নিয়মিতভাবে চলবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের বহনকারী শাটল ট্রেন। শনিবার (২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান।

Advertisement

তিনি বলেন, রেল মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামী ১৬ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল করবে। সেই সঙ্গে ২০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার চিন্তা ভাবনা করা হচ্ছে।

উল্লেখ্য,করোনাভাইরাসের কারণে গত বছরের মার্চ থেকে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Advertisement