মৃত্যশূণ্য দিনে চট্টগ্রামে ৪ জনের করোনা শনাক্ত

245

চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২ এবং উপজেলা পর্যায়ে ২ জন। একই সময়ে করোনায় কারো মৃত্যু হয় নি।

Advertisement

শনিবার (৬ নভেম্বর) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, গতকাল শুক্রবার চট্টগ্রামের তেরো ল্যাব এবং কক্সবাজারে ১১৫৬ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৪ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ২ হাজার ২৬০ জন। এর মধ্যে নগরে ৭৩ হাজার ৯৯০ জন এবং উপজেলা পর্যায়ে ২৮ হাজার ২৭০ জন।

তিনি বলেন, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ২৯৮ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৮৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

ইমপেরিয়াল হাসপাতালে ৩৮৮ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। শেভরণে ২৯৭ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৮ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। ইপিক হেলথ কেয়ারে ৩৭ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি এবং মেট্রোপলিটন হাসপাতালে ৮ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

এদিন এন্টিজেন টেস্ট, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, আরটিএল এবং ল্যাব এইডে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ০ জন, বাঁশখালী ০ জন, আনোয়ারা ০ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ০ জন, বোয়ালখালী ০ জন, রাঙ্গুনিয়া ০ জন, রাউজান ১ জন, ফটিকছড়ি ০ জন, হাটহাজারী ১ জন, সীতাকুণ্ড ০ জন, মিরসরাই ০ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩২৫ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২৩ এবং উপজেলায় ৬০২ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Advertisement