কক্সবাজারে গুলিতে আহত শ্রমিক লীগ নেতার মৃত্যু

288

কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Advertisement

রবিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত শুক্রবার রাত ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার লিংক রোডে তার ছোটভাই কুদরত উল্লাহ সিকদারের অফিসে সন্ত্রাসীদের গুলিতে আহত হন জহিরুল। এ সময় তিনি ছাড়াও তার ছোটভাই ঝিলংজা ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার ও আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে মেম্বার পদপ্রার্থী কুদরত উল্লাহ সিকদারসহ তিনজন গুলিবিদ্ধ হন। শুক্রবার রাতেই জহিরুল ইসলাম ও কুদরত উল্লাহ সিকদারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনির উল গিয়াস শ্রমিক লীগ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

Advertisement