জুলাই গণহত্যা মামলায় সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে জিডি

2

নিজস্ব সংবাদদাতা: চট্টগ্রামে জুলাই গণহত্যা মামলায় আওয়ামীলীগের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ বিরুদ্ধে সাক্ষী হওয়ায় প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের চট্টগ্রাম মহানগরের সহসভাপতি মো. ইফতেখারুল ইসলাম। ফজলে করিমের মামলার সাক্ষ্যগ্রহণ আগামি ১৫ নভেম্বর থেকে শুরু হবে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন তিনি।

Advertisement

গত ১০ নভেম্বর পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত আবেদন করেন ইফতেখারুল ইসলাম।

আবেদনে তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চট্টগ্রাম মহানগরে সংঘটিত জুলাই গণহত্যার ঘটনায় রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর মামলার ১৫ নভেম্বর তার সাক্ষ্য গ্রহণ রয়েছে।

আবেদনে আরো উল্লেখ করা হয়, গত ৩ অক্টোবর রাত সাড়ে ১২টা থেকে রাত আড়াইটা পর্যন্ত বাসায় অবস্থানকালে তাঁর মোবাইল ফোনে বিভিন্ন নম্বর থেকে একাধিকবার ফোন আসে। ফোনকারীরা নিজেদের ফজলে করিম ও ফারাজ করিম চৌধুরীর অনুসারী পরিচয় দিয়ে সাফুল ইসলাম ও অজ্ঞাতনামা ব্যক্তিরাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ঢাকায় সাক্ষ্য প্রদান থেকৈ বিরত থাকার জন্য নানান রকম ভয়ভীতিসহ প্রাণনাশের হহুমকি প্রদান করে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেও বিভিন্নভাবে তাঁকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে আবেদনে উল্লেখ করেন তিনি। নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানিয়েছেন ইফতেখারুল ইসলাম।

ইফতেখারুল ইসলাম বলেন, ফোন করে হুমকি দিচ্ছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও হুমকি দিচ্ছে। এতে আতঙ্কে আছে। যারা হুমকি দিচ্ছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।

এই বিষয়ে পাঁচলাইশ থানার এসআই মো: আশরাফ উদ্দিন সরকার বলেন, হুমকি বিদেশি নাম্বার থেকে দেওয়া। বিদেশি নাম্বার থেকে কে হুমকি দিয়েছে আমরা তা বলতে পারি না। জিডির কপি এখনো আমি হাতে পাই নি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও গত ২ নেভম্বর পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সমরাট রুবায়েত।

জিডিতে তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম মহানগরে সংঘটিত জুলাই গণহত্যা নিয়ে ফজলে করিম চৌধুরীসহ একাধিক আসামির বিরুদ্ধে অভিযোগ দায়ের করি। যা বর্তমানে বিচারাধীন রয়েছে। মামলার সাক্ষ্যগ্রহণ ১৫ নভেম্বর হতে শুরু হবে। গত ৩ সেপ্টেম্বর ফজলে করিম চৌধুরীর অনুসারী পরিচয় দিয়ে ফোন করে তাকে এবং মামলার সাক্ষাী আবদুল্লাহ আল মামুনকে সাক্ষ্য দিতে নিষেধ করে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্নভাবে ভয় ভীতি ও প্রাণ নাশের হুমকি দিচ্ছে।

এই বিষয়ে সম্রাট রোবায়েত জানান, তাদের হুমকির পর থেকে একটা আতঙ্কে আছি। আমরা নিরাপত্তা চাই। যারা হুমকি দিয়েছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

Advertisement