আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট : জয় পেয়েছে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি ও সিএস স্পোর্টস একাডেমি

1

আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের খেলায় জয় পেয়েছে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি ও সিএস স্পোর্টস একাডেমি। শহীদ শাহজাহান মাঠে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি ১৯৭ রানের বিশাল ব্যবধানে ব্রাদার্স ক্রিকেট একাডেমিকে এবং দুপুরে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে সি এস স্পোর্টস একাডেমি ৮৮ রানে চট্টগ্রাম সানরাইজ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে।

Advertisement

সকালে টসে জিতে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে মোঃ জনির অপরাজিত ২৬ বলে ৮৫ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৭২ রানের এবারের টুর্নামেন্টের দলীয় সর্বোচ্চ রানের স্কোর করে। দলের পক্ষে অন্যান্যদের মধ্যে মোঃ তারিফ২৩ বলে ৫৪, হালিম অপরাজিত ১৮ বলে ৩৬ রান করেন।

বল হাতে ব্রাদার্স ক্রিকেট একাডেমির আহন ৫৩ রানে ৩, হাসান ৪৫ রানে ২ টি উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে ১৪.২ ওভারে সব উইকেট হারিয়ে ৭৫ রানে গুটিয়ে যায় ব্রাদার্স ক্রিকেট একাডেমি। দলের পক্ষে হাসান সর্বোচ্চ ১৭ এবং আহন ও তৈয়ব উভয়ে ১৬ রান করেন।

ম্যাচে বল হাতে চট্টগ্রাম ক্রিকেট একাডেমির হালিম ও জয় ৩টি করে এবং মুজিবুর, ইমতিয়াজ, আসিফ ও হ্রদয় ১ টি করে উইকেট লাভ করে।

খেলার ম্যান অব দ্যা ম্যাচ চট্টগ্রাম ক্রিকেট একাডেমির জয় এর হাতে পুরস্কার তুলে দেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আকবর শাহ থানা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুস সাত্তার সেলিম।

দুপুরে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে মঈন এর শতকের (৪৪ বলে ১১৭ রান) সুবাদে সিএস স্পোর্টস একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ২৪০ রান সংগ্রহ করে। দলে পক্ষে মঈন সর্বোচ্চ ৪৪ বলে ১১৭ রান, মামুন ৩৩ ও মহিউদ্দিন ১৯ রান সংগ্রহ করে।

বল হাতে সানরাইজ ক্রিকেট একাডেমির মহিউদ্দিন ২৬ রানে ৩, রিদওয়ান ৩৭ রানে ২ উইকেট লাভ করে।

জবাবে ১৫.২ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম সানরাইজ ক্রিকেট একাডেমি। দলের পক্ষে নিলাচল সর্বোচ্চ ৩৮ বলে ৭৪, মাহাবুল করিম ২১ রান করেন।
ম্যাচে বল হাতে সিএস স্পোর্টস একাডেমির রাইয়ান ৫২ রানে ৩, কাজী বারি ১৫ রানে ৩ ও মিফতাহুল ১৫ রানে ২ উইকেট লাভ করে।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ সিএস ক্রিকেট একাডেমির মঈন এর হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফ উদ্দিন।

এসময় মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমন, মিয়া মো. হারুন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য শাহজালাল পলাশ, ইউনুছ মুন্না, হারুন বেগ, আরিফুর রহমান (মাস্টার আরিফ), সোহাগ খান, মামুনুর রশিদ মামুন, এইচ এম হাসান, আনোয়ারুল হক হনী, বাদশা আলমগীর, রাসেল খান, ওমর ফারুক, জহিরুল ইসলাম জহির, ইব্রাহিম খলিল সবুজ, জামাল হোসেন, মোহাম্মদ কুদ্দুসসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) এর খেলা :
সকাল ৯.০০ টায় : মরহুম ইসহাক কাদের চৌধুরী একাদশ বনাম নিউ স্টার ক্রিকেট একাডেমি
দুপুর ১.০০ টায় : দুর্বার সংসদ বনাম রায়হান স্পোর্টস।

খেলা শেষে রাফেল ড্র বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফ উদ্দিন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক, দেশ রক্ষা তারেক মঞ্চের প্রতিষ্ঠাতা ও মহানগর জাতীয়তাবাদী যুব দলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিচালনা করেন মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমন।

Advertisement