দ্যা গ্রান্ড ওয়েডিং এক্সপো-২১ উদ্বোধন করলেন চসিক মেয়র

267

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম সব বিষয়ে অগ্রগামী থাকে। চট্টগ্রামের মেজবান অনুষ্ঠান সারা বাংলাদেশে খ্যাতি আছে অনুরূপভাবে বিয়ে-শাদীর ব্যাপারেও নানারকম ব্যঞ্জন ও উৎসবমুখরভাবে অনুষ্ঠানকে রাঙিয়ে তোলাতেও খ্যাতি আছে।

Advertisement

বড় বড় তারকা হোটেলগুলোতে বিয়ে উৎসবের যে আয়োজন হয় তা সার্বজনীনতার অগ্রাধিকার পায় না। তাই অনুষ্ঠানকে সার্বজনীন করার জন্য তারকা হোটেলগুলোকে ব্যয়বহুলতাকে বিবেচনায় নিতে অভিমত ব্যক্ত করেন। আসছে বিয়ের মৌসুমকে রাঙিয়ে দিতে এবং বিয়ের উৎসবকে সার্বজনীনভাবে চট্টগ্রামবাসীর মাঝে ছড়িয়ে দিতে দেশ ও বিদেশের স্বনামধন্য বিয়ে সম্পর্কিত পৃষ্টপোষকরা থাকছেন বলে যে ধারণা দেয়া হয়েছে তা অভিনন্দনযোগ্য।

আজ বৃহস্পতিবার রেডিসন ব্লুতে আয়োজিত “দ্যা গ্রান্ড ওয়েডিং এক্সপো-২১” উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বলেন।

এসময় রেডিসন ব্লু এর সিইও বিগ্রেডিয়ার জেনারেল (অব:) আবুল হাসেম, রিহ্যাব চট্টগ্রামের সভাপতি আব্দুল কৈয়ুমসহ গণ্যমান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

মেয়রের অভিপ্রায়ে সাড়া দিয়ে আয়োজকরা তাদের এই উদ্যোগ চলমান থাকবে বলে অবহিত করেন। মেলাটি আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।

Advertisement