যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালী

957

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চট্টগ্রাম মহানগর যুবলীগের অন্যতম সংগঠক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো: সাইফুল আলম লিমন এর সৌজন্য নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন রেলওয়ে ষ্টেশন এসে আনন্দ র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

Advertisement

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য ও নগর যুবলীগের সংগঠক শরীফ আহমেদ সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবনেতা সাইফুল আলম লিমন।

এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মো: রেজাউল আলম রনি, সুজয়মান বড়ুয়া জিতু, রবিউল হাসান রিপন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজা মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, নগর স্বেচ্ছাসেবক লীগের সংগঠক শেখ ফরিদ আহমেদ ভূবন নগর কৃষকলীগের সংগঠক নজরুল ইসলাম চৌধুরী,ডবলমুরিং থানা শ্রমিকলীগের সভাপতি মো: হারুন, খুলশী থানা শ্রমিকলীগের সভাপতি মো: শরীফ, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল মওলা সজীব, চুয়েট ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইফফাত হক নিশান নগর ছাত্রলীগের সদস্য ইফতেখার শায়ন ও নগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আগত যুবলীগের নেতৃবৃন্দ।

Advertisement