খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোতোয়ালী থানা ছাত্রদলের দোয়া মাহফিল

311

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে কোতোয়ালী থানা ছাত্রদল।

Advertisement

নগরীর শাহ আমানত মাজার সংলগ্ন এতিমখানায় কোতোয়ালী থানা ছাত্রদল নেতা মোহাম্মদ হানিফ এর সভাপতিত্বে এবং শাহাদাত হোসেন নাবিলের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ায় রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া চাওয়া হয় মহান সৃষ্টিকর্তার কাছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা ছাত্রদল নেতা মোরশেদ, জলিল, ইব্রাহিম, রাসেদ, আরমান, সিয়াম, রায়হান, জিসান,আরুজ, রাসেন প্রমুখ।

Advertisement