পিএইচপি মোটর ফেস্ট শুরু

601

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের প্রাণকেন্দ্র আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় (পিএইচপি হাউজ) এ শুরু হয়েছে ৬ দিন ব্যাপী পিএইচপি মোটর ফেস্ট।

Advertisement

রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেস্ট এর উদ্ভোদন করেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্পপতি আল্হাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী বলেন-বাংলাদেশ আজ বিশ্বে মাথা উচু করে দাড়িয়েছে। আজ দেশের উন্নয়ন দেখে বিশ্ব অবাক হয়েছে। আশাকরি আগামীতে এ দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হবে। অমাদের গর্ভ পিএইচপি পরিবার আজ গাড়ী তৈরী করছে। এ গাড়ী ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। আমি এ শিল্পের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

এতে বিশেষ অতিথির বক্তব্যে চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম -পিএইচপি পরিবারকে গাড়ীর বাজার তৈরির জন্য প্রশংসা করে বলেন, পিএইচপি পরিবার দেশে শিল্পের বিকাশে অনন্য ভুমিকা রাখছে। দেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছে।

মেলার উদ্বোধক ও সমাপনী বক্তা হিসেবে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আল্হাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন- বঙ্গবন্ধুর এ দেশ আজ সোনার বাংলা থেকে হিরার বাংলায় পরিনত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ এ দেশে উন্নয়নের বন্যা শুরু হয়ে গেছে, দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। আমরা দেশের গর্ভ গাড়ী তৈরী শুরু করেছি। আমাদের রাস্তায় আজ আমাদের তৈরী গাড়ী চলছে। আপনাদের সবার সহযোগীতায় আগামীতে পিএইচপি পরিবার দেশে সেরা শিল্পে প্রতিষ্ঠানে পরিনত হবে। আপনাদের সকলের কাছে আমাদের জন্য দোয়া ও সহযোগীতা প্রয়োজন।

পিএইচপি অটোমোবাইলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ আকতার পারভেজ জানান, “আমরা চাই প্রায় সকলে পুরাতন গাড়ি বাদ দিয়ে আমাদের থেকে রিজনবেল প্রাইজে ব্রান্ড নিউ গাড়িতে চড়বে। এছাড়া আমাদের প্রত্যেকটি গাড়িতে থাকবে পাঁচ বছরের ওয়ারেন্টি।”

Advertisement