বিপিসি চেয়ারম্যানের সাথে চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের মতবিনিময়

261

বাংলাদেশ পেট্টোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এবিএম আজাদ এনডিসি’র সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দরা। গতকাল ২৫ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বন্দর ভবন সংলগ্ন বিপিসি’র কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

সভার শুরুতে বিপিসি চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এফ.এফ আকবর খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন, পতেঙ্গা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, বন্দর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম জতু, আকবর শাহ’র ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর উদ্দিন, হালিশহরের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম, ইপিজেডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম প্রমূখ।

মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ বলেন, বিপিসি’র অধীন পদ্মা, মেঘনা, যমুনা ও ইস্টার্ণ রিফাইনারীতে দীর্ঘ ১৫ বছর ধরে কোন বীর মুক্তিযোদ্ধার সন্তান বা পরিবারের সদস্যদের চাকুরি হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক। আগামীতে এসব প্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের চাকুরির ব্যবস্থা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

কমান্ডার মোজাফফর আহমদের বক্তব্যে বিপিসি চেয়ারম্যান এবিএম আজাদ এনডিসি বলেন, বিপিসি’র অধীনস্থ পদ্মা, মেঘনা, যমুনা ও ইস্টার্ণ রিফাইনারীতে এতদিন ধরে বীর মুক্তিযোদ্ধার সন্তান বা পরিবারের সদস্যদের চাকুরি কেন হয়নি তা খতিয়ে দেখব এবং আগামী এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Advertisement