নতুন প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবেঃ মেয়র

330

স্বাধীনতার সুবর্ণজন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে মাদারবাড়ি উদয়ন সংঘের উদ্যোগ গতকাল সন্ধ্যায় মাদারবাড়িস্থ সিটি কর্পোরেশন অফিসার্স কোয়াটার মাঠে আয়োজিত আলোচনা সভা, চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Advertisement

এডভোকেট মাহাবুব আলমের সভাপতিত্বে আবদুল্লাহ ফারুক নোবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কাউন্সিলর আতাউল্লাহ চৌধুর, গোলাম মোহাম্মদ জাবায়ের, বাংলাদেশ লবন মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল কবির, ক্লাবের উপদেষ্টা হাজী দানু মিয়া, মাদারবাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি মুজিবুল হক পিয়ারু, ক্লাবের ফুটবল কমিটির কো-চেয়ারম্যান হাজী মো. মহসিন, ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম আহমদ গুড্ডুসহ ক্লাবের কর্মকর্তা ও প্রতিযোগিতায় অংশগ্রহকারি ছাত্র-ছাত্রীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী মাদারবাড়ি উদয়ন সংঘকে ধন্যবাদ জানিয়ে বলেন, মহান স্বাধনীতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে উদয়ন সংঘ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মাধ্যেমে নতুন প্রজন্মের সন্তানরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে।

তিনি বলেন, ৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর ইতিহাস বিকৃত করা হয়। আমাদের কোমলমতি ছাত্র-ছাত্রীদের শিশু শ্রেণি হতে মিথ্যা ইতিহাস শিখানো হয়েছিল। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার আবার মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস পাঠ্য বইতে তুলে ধারার কার্যক্রম হাতে নিয়েছেন। এতে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের আজকের উন্নয়ন ও অগতির পেছনে রয়েছে মূলতঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, তিনি বেঁচে থাকলে ইতোমধ্যে উন্নত দেশে পরিণত হতো আমাদের দেশ। আলোচনা শেষে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন।

Advertisement