মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী ” মুক্তিযোদ্ধের বিজয় উৎসবের ” আয়োজন করা হয়।
নগরীর সিআরবি শিরীষতলা মুক্তমঞ্চে মুক্তিযোদ্ধের বিজয় উৎসবে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী।
প্রকৌশলী বিজয় চক্রবর্তী সঞ্চালনায় ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক, প্রকৌশলী সুদীপ বসাক,
সহ-সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুল খালেক, সহ-সভাপতি প্রকৌশলী মোঃ হাসমত আলী, সমাজ কল্যাণ সম্পাদক প্রকৌশলী এস.এম.মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক প্রকৌশলী শুভাশীষ দাশ , সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আকবর খান, চাকরি বিষয়ক সম্পাদক প্রকৌশলী ঝুলন বড়ুয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে বিশ্ব মানচিত্রে উদিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের শপথ হোক , স্বাধীনতা বিরোধী অপশক্তিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার। তরুণ প্রজন্মকে মুক্তিযোদ্ধের চেতনায় উজ্জীবিত করে এগিয়ে নিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এতে, প্রকৌশলীদের সন্তানের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।















