চট্টগ্রামে ১৩ জনের করোনা শনাক্ত

598

চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৭ এবং উপজেলা পর্যায়ে ৬ জন। একই সময়ে করোনায় কারো মৃত্যু হয় নি।

Advertisement

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, গতকাল বুধবার চট্টগ্রামের তেরো ল্যাব এবং কক্সবাজারে ১৭০৩ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৩ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ২ হাজার ৫৪২ জন। এর মধ্যে নগরে ৭৪ হাজার ১৯৫ জন এবং উপজেলা পর্যায়ে ২৮ হাজার ৩৪৭ জন।

তিনি বলেন, গতকাল বুধবার বিআইটিআইডিতে ৩৬৯ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩১ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৫২ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ২৪ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। শেভরণে ৫৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।মেডিকেল সেন্টার হাসপাতালে ১১০ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।ইপিক হেলথ কেয়ারে ৯ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মেট্রোপলিটন হাসপাতালে ১০ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ, আরটিএলে এবং ল্যাব এইডে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ০ জন, বাঁশখালী ০ জন, আনোয়ারা ৩ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ০ জন, বোয়ালখালী ০ জন, রাঙ্গুনিয়া ০১ জন, রাউজান ০ জন, ফটিকছড়ি ০ জন, হাটহাজারী ০ জন, সীতাকুণ্ড ০ জন, মিরসরাই ০ জন এবং সন্দ্বীপে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৩২ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২৩ এবং উপজেলায় ৬০৯ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Advertisement