শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন শিক্ষা উপমন্ত্রী

659

নগরীর সার্সন রোডে চট্টগ্রাম গ্রামার স্কুলে টিকাদান কেন্দ্রে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Advertisement

সোমবার(২৭শে ডিসেম্বর) পরিদর্শন কালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, যেইখানে অনেক দেশের প্রাপ্ত বয়ষ্কদের এক ডোজ টিকা দিতে হিমসিম খাচ্ছে সেইখানে বাংলাদেশে আমরা ১২ বছরের শিক্ষার্থীদেও করোনার টিকা দিচ্ছি৷ বুস্টার ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে।

তিনি বলেন, এখনো কোটির উপরে এইটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র সুযোগ্য নেতৃত্বের কারণে। এইটা মাননীয় প্রধানমন্ত্রী’র একটা বিশাল কূটনৈতিক সফলতা। তিনি ক্ষমতায় আছেন বলেই আজ শিক্ষাবর্ষের শুরুর প্রথম দিন প্রতিটা শ্রেনীতে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। তাঁর একান্ত প্রচেষ্টায় পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধ করা গেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতদিন বাংলাদেশের নেতৃত্ব দেবেন ততদিন বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে। তাই সকল অপশক্তি কে প্রতিহত করে আমাদের তাঁর নেতৃত্বে এগিয়ে যেতে হবে।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক প্রফেসর আরিফ এলাহী, উপ-পরিচালক(মাধ্যমিক) দেবব্রত দাশ, চট্টগ্রাম গ্রামার স্কুলের প্রধান শিক্ষক তোহসিন খান প্রমুখ।

Advertisement