চট্টলা নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১০৪ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৮৮ এবং উপজেলা পর্যায়ে ১৬ জন। একই সময়ে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (৯ জানুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।
তিনি বলেন, গতকাল শনিবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ১৭৬৫ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১০৪ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ৩ হাজার ৮৪ জন। এর মধ্যে নগরে ৭৪ হাজার ৬৬৩ জন এবং উপজেলা পর্যায়ে ২৮ হাজার ৪২১ জন।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৭ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৩৫৫ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ৬৪ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এন্টিজেন টেস্টে ৯০ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ২২৮ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ৪১১ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৮৭ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ৩০ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।মেডিকেল সেন্টার হাসপাতালে ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ইপিক হেলথ কেয়ারে ৩০ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ৪৮ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন কক্সবাজার মেডিকেল কলেজ, ল্যাব এইড এবং মেট্রোপলিটন হাসপাতালে নমুনা পরীক্ষা হয় নি।
সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ২ জন, বাঁশখালী ১ জন, আনোয়ারা ০২ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ০ জন, বোয়ালখালী ০ জন, রাঙ্গুনিয়া ০ জন, রাউজান ২ জন, ফটিকছড়ি ৩ জন, হাটহাজারী ২ জন, সীতাকুণ্ড ৪ জন, মিরসরাই ০ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৩৪ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭২৪ এবং উপজেলায় ৬১০ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
















