চবির ৮ অনুষদের ডিন নির্বাচন ৩০ মার্চ

251

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৮ অনুষদের ডিন নির্বাচন আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একইদিনে ফলাফলও ঘোষণা করা হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত এক তফসিলে এই তথ্য জানা যায়। তফসিলে বলা হয়, আগামী ১৪ মার্চ সকাল ১১টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবে নির্বাচনে অংশগ্রহণকারী শিক্ষকরা। একইদিন মনোনয়নপত্র বাছাই করবে নির্বাচন কমিশন। তবে মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ থাকছে ২০ মার্চ পর্যন্ত।

রির্টানিং অফিসার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বলেন, ডিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সফল ও সুষ্ঠ করতে সকলের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য যে, এর আগে ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি আট অনুষদের ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে হলুদ দল মনোনীত চার প্রার্থী ও হলুদ দলের চার বিদ্রোহী প্রার্থী বিজয় লাভ করেন।

Advertisement