করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্তের হার ৩.৬৫

764

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার নেমেছে ৩ দশমিক ৬৫ শতাংশে। এ সময়ে ৮৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৩ হাজার ৫৭৭ জনে।

Advertisement

এ সময়ে করোনায় মারা গেছেন আরও ৪ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৭ জনে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগের দিন রোববার (২৯ ফেব্রুয়ারি) করোনাভাইরাসে ৯ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৮৬৪ জনের।

Advertisement