মহসিন কলেজ অধ্যক্ষের কার্যালয়ে ছাত্রলীগের ভাংচুর

243

হাজী মুহম্মদ মহসিন কলেজের অধ্যক্ষের কার্যালয়ে ভাংচুর চলিয়েছে ছাত্রলীগ।

Advertisement

শনিবার (৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে কলেজের অধ্যক্ষের কার্যালয়ের করিডোরে এ ভাংচুর চালানো হয় বলে জানিয়েছেন চকবাজার থানার ওসি ফেরদৌস জাহান।

তিনি বলেন, আগামী ৭ মার্চ উপলক্ষে কর্মসূচি ঠিক করতে অধ্যক্ষের সঙ্গে মিটিং করছিল কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটি। এসময় সংগঠনের জুনিয়র নেতাকর্মীরা অধ্যক্ষের কার্যালয়ে বহিরাগত আছে জানিয়ে ভাংচুর চালায়।

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

পুলিশ ভাংচুরের বিষয়টি স্বীকার করলেও এমন কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন মহসিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল ইসলাম।

তিনি বলেন, আমার প্রতিষ্ঠানে অনার্স তৃতীয়বর্ষের পরীক্ষা চলছে। ভাংচুরের মত কোনো ঘটনা ঘটে নি। আর যদি ঘটে থাকে, তা নিজেদের মধ্য হতে পারে।

Advertisement