চট্টগ্রাম নগরীর গোল পাহাড় মহাশ্মশান কালী মন্দির পুনঃ নির্মাণের জন্য ২৮টি নকশা প্রণয়ন করেছে বাংলাদেশ স্থাপত্য ইন্সটিটিউট চট্টগ্রাম চ্যাপ্টার। ভারত, ইন্দোনেশিয়া, আফগানিস্তানসহ বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী মন্দিরের স্থাপত্য শৈলী অনুসরণ করে এই ২৮টি ডিজাইন প্রণয়ন করেছে সংগঠনটি।
এই উপলক্ষে মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে আজ শনিবার (২৬ মার্চ) দুপুরে স্থাপত্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রদর্শনী উদ্বোধন করেছেন। উদ্বোধন পরবর্তী তিনি প্রদর্শনী পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলর শৈবাল দাশ সুমন, দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথি চৌধুরী, গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি মাইকেল দে,সাধারণ সম্পাদক কাজল কান্তি দে, সৌমিত্র ভৌমিক, লেনিন পাল,সঞ্জয় ভৌমিক কনকন, ইঞ্জিনিয়ার কীর্তিমান সাহা, ইঞ্জিনিয়ার শৈবাল ভৌমিক, বিশ্বনাথ দাশ বিশু, এডভোকেট নিখিল নাথ, সুমন দেবনাথ, অমর কৃষ্ণ নাথ, রুবেল দে,রতন সেন মুন্না, ইঞ্জিনিয়ার তুহিনসহ সংশ্লিষ্ট স্থপতি ও প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

















