চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, প্রান্তিক মানুষের সেবা নিশ্চিত করতে ডিজিটালাইজড হওয়া ছাড়া অন্য বিকল্প নেই। তথ্য প্রবাহের এই যুগে উন্নত বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। না হলে আমাদের অনেক অর্জন বৃথা হয়ে যাবে।
Advertisement
আজ রোববার সকালে দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কার্যালয়ের ডিজিটাল সাইনবোর্ড স্থাপন উদ্বোধনকালে তিনি একথা বলেন।
কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে চসিকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মেয়র আরো বলেন, দেশের অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে আমাদের ডিজিটাল পদ্ধতি ব্যবহারের ব্যাপারে জ্ঞান থাকা প্রয়োজন। তাহলে এর সুফল পাওয়া সম্ভব হবে।
Advertisement
















