চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (একাডেমি) প্রফেসর বেনু কুমার দে বলেছেন, ইতিহাস বিকৃত করে কোনো সংগঠনের অবস্থান ও সাংগঠনিক অগ্রযাত্রা মজবুত করা যায় না। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ঘোষণা ও মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের প্রিয় স্বাধীনতা জনক হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি আরো বলেন, যুগে যুগে ইতিহাস বিকৃতকারীরা বঙ্গবন্ধুকে ইতিহাসের পাতায় নগ্ন করার অপচেষ্টা ব্যর্থ হয়েছে। স্বাধীনতার চেতনার সাথে বঙ্গবন্ধু একটি অপ্রতিরোধ্য সংগ্রামী নাম। বঙ্গবন্ধুর নামকে ইতিহাসের পাতা থেকে কখনো মুছে ফেলা যাবে না। যারা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করছেন এরা অনেকটা বোকার স্বর্গে বসবাস করার সামিল উল্লেখ করে তিনি বলেন, দেশপ্রেমিক বাঙালিদের ঐক্যবদ্ধ হয়ে ইতিহাস ও বর্ণচোরাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বঙ্গবন্ধু স্মৃতি ও গবেষণা পরিষদ এবং বঙ্গবন্ধু একাডেমির যৌথ আয়োজনে গতকাল ২৮ মার্চ স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে চবি’র উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে এসব কথা বলেন।
বঙ্গবন্ধু একাডেমির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলী আহমদ শাহীন ও আবৃত্তি শিল্পী দিলরুবা খানমের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন গেরিলা বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ। প্রধান বক্তা ছিলেন চবি’র প্রাচ্য ও পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, মহানগর শ্রমিকলীগ ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান, শ্রমিক লীগ নেতা কামাল উদ্দীন চৌধুরী, মহানগর আওয়ামী লীগ নেতা আলী নেওয়াজ, মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মর্জিন আক্তার লুচি, মহানগর যুবলীগ নেতা সুমন দেবনাথ, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ইয়াসির আরাফাত, কবিয়াল কল্পতরু ভট্টাচার্য, ডা: শেখর চক্রবর্ত্তী, পুলিশ কর্মকর্তা সুজন বড়ুয়া।
বক্তব্য রাখেন ডা: সুকুমার সেন, ডা: দুলাল কান্তি চৌধুরী, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা এম এ সালাম, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, ওসমান গণি, কবি সজল দাশ, সাংস্কৃতিক সংগঠক পথিক চৌধুরী, মাওলানা মাহবুবুর রহমান, মোহাম্মদ হোসেন, নারী সংগঠক সুবর্ণা খান, পারভিন আক্তার চৌধুরী, রক্সি জাহান, আঞ্জুমান আরা, মনীষা আক্তার শিমু, নাসির হোসাইন জীবন, হারুন রশিদ, সোহেল তাজ, আলমগীর চৌধুরী, মো: তিতাস, মনোয়ার আজিজ চৌধুরী, দিলীপ সেনগুপ্ত, রিমন মুহুরী প্রমুখ।

















