জেলা পরিষদ চত্বরের রাস্তায় হবে জব্বারের বলিখেলা

225

চট্টগ্রামে শত বছরের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলিখেলা লালদিঘী মাঠের বিপরীত পাশে জেলা পরিষদ চত্বরের খোলা রাস্তায় অনুষ্ঠিত হবে। শনিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের বহদ্দারহাটের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী।

Advertisement

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেলা কমিটির লোকজনের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছি। তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত হয়েছে আগামী ১২ বৈশাখ অর্থাৎ ২৫ এপ্রিল লালদিঘির পাশের জেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বারের বলিখেলা। আর ২৪, ২৫ ও ২৬ এপ্রিল তিনদিন মেলা অনুষ্ঠিত হবে। বলিখেলার জন্য বালি দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হবে।

মেয়র আরও বলেন, এ মেলার সাথে অর্থনীতি জড়িত রয়েছে। মেলায় বিভিন্ন ধরনের গৃহস্থালি সামগ্রী পাওয়া যায়, যা অন্য কোথাও পাওয়া যায় না। তাই এ মেলা কোনো অবস্থাতেই বন্ধ হতে পারে না।

মেলা আয়োজক কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আয়োজক কমিটির সভাপতি চসিক কাউন্সিলর জহর লাল হাজারী, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল ও সাবেক কাউন্সিলর জামাল হোসেন।

Advertisement