পবিত্র মাহে রমজান মাসেও নেতাকর্মীদের গ্রেফতার করে হয়রানি করছেঃ যুবদল

481

পবিত্র মাহে রমজান মাসে সাবেক ছাত্রনেতা, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি এ কে এম ফজলুল হক সুমনকে নামাজ পড়ে বাসায় যাওয়ার পথে ডবলমুরিং থানা পুলিশ কর্তৃক গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

Advertisement

নেতৃদ্বয় এক যৌথ বিবৃতিতে বলেন, সরকার বিএনপিসহ যুবদলের নেতাকর্মীদের গ্রেফতার ও মিথ্যা মামলা দিয়ে নির্যাতন ও হয়রানি অব্যাহত রেখেছে।

চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি জনপ্রিয় নেতা এ কে এম ফজলুল হক সুমনকে অন্যায়ভাবে ডবলমুরিং থানা পুলিশ কর্তৃক গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি। বিভিন্ন নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ রমজান মাসেও শান্তিতে ঘরে থাকতে পারছে না কোন নেতাকর্মী। এসব বন্ধ করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রেফতারকৃত নেতাদের মুক্তি দিতে হবে।

যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় আরো বেলেন, দিন যতোই কঠিন হচ্ছে যুবদল ততোই ঐক্যবদ্ধ হচ্ছে। জনগণের দল হিসেবে জনতার পাশে গিয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আওয়ামী লীগ সরকার এখনো তাদের ফ্যাসিবাদি মনমানসিকতা থেকে বের হতে পারেনি। নেতৃদ্বয় অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রেপ্তারকৃত ফজলুল হক সুমনসহ যুবদল নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছে।

Advertisement