বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম জেলা আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভা নগরীর মোটেল সৈকতে অদ্য শনিবার (১৬ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।
মোহাম্মদ দবির উদ্দিনের সভাপত্বিতে আবদুল বাতেন বিপ্লবের সঞ্চালায়ণে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ সংসদীয় আসনের এমপি দিদারুল আলম, বিশেষ অতিথি ছিলেন লুৎফর রহমান খান, আকতার হোসেন, নায়েবুল ইসলাম ফটিক, হাবিবুর রহমান হাবীব, রুহুল আমিন, খোরশেদ আলম, আমির হোসেন, নিজাম উদ্দিন, আসাদুর রহমান আসাদ, আজমির হোসেন, আলাউদ্দিন, রেজওয়ান হোসেন, মফজল আহম্মেদ, মোঃ রাশেদুল ইসলাম প্রমূখ।
এসময় প্রধান অতিথি বলেন, রমজান ইবাদত বন্দেগীর মাস। এই মাসে নফল ইবাদত করেও ধর্মপ্রান মুসল্লীরা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব লাভ করেন বলে হাদিসে উল্লেখ আছে। তেমনি গরীব অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে দান করাও সওয়াবের কাজ এই দুর্মূল্যের বাজারে গরীব অসহায়দের পাশে ইফতার সামগ্রী দিয়ে আপনারা যে সহায়তার হাত প্রসারিত করেছেন তা আমাদের সামনে অনুকরনীয় হয়ে থাকবে। আমি আশাকরি বিত্তশালীগণ তাদের সাধ্য অনুযায়ী গরীব অসহায়দের সহায়তায় এগিয়ে আসবেন।

















