“যুবনেতা দিদারের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ”

228

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দিদারুল আলম দিদারের উদ্যোগে আজ পবিত্র রমজান মাস উপলক্ষে নগরীর মুরাদপুরে গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ৩০০প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়।

Advertisement

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সদস্য জাবেদুল আলম সুমন,মো ফারুক, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মিথুন মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেল, নগর যুবলীগ নেতা মো ফিরোজ, মো আলমগীর কবির, আবু সুফিয়ান, আসাদ খান, মো মহিউদ্দিন, মো বাবলু, মো আরমান, মো জাবেদ, মো মামুন, মো ফারুক, মো বিবলু, নগর ছাত্রলীগ নেতা নাঈম আশরাফ অভি,পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহ সভাপতি এস এম সালাউদ্দিন মুন্না, রাকিব, ইসমাঈল, আশিক মাশরাফি প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্যে রাখেন যুবলীগ নেতা দিদারুল আলম দিদার। তিনি বলেন, আমরা বিগত দিনে বিভিন্ন সহযোগিতা নিয়ে আপনাদের পাশে ছিলাম। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নিয়ে চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ডে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আজ নগরীর প্রাণকেন্দ্র মুরাদপুরে অসহায়,পথচারী এবং দুস্থ মানুষের জন্য রান্না করা খাবার নিয়ে উপস্থিত হয়েছি। যুবলীগের এই সহযোগিতা ভবিষ্যতে চট্টগ্রামে অব্যাহত থাকবে আশা প্রকাশ করেছেন।

Advertisement