গায়ের জামা খুলে নিরাপদ নৌপথের দাবীতে আন্দোলনে অভিনব প্রতিবাদ কর্মসূচী নিয়ে চট্টগ্রামের রাজপথে সন্দ্বীপ এসোসিয়েশন।
কুমিরা গুপ্তছড়া নৌ রুটে নিরাপদ নৌপথের দাবীতে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আজ সোমবার বেলা বারটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ব্যতিক্রমি এ প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করে সন্দ্বীপবাসীর সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম।
এতে সন্দ্বীপ ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি সামাজিক সংগঠন অংশ নেয়।
মানববন্ধন ও মিছিল পূর্ব সমাবেশে বক্তারা নিরাপদ নৌপথ বাস্তবায়নে নেতাদের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
দৈনিক সমকাল পত্রিকার ব্যুরো প্রধান সারোয়ার সুমন বলেন, আজ আমরা জামা খুলেছি; কাল যাদের কারণে এই দূর্ভোগ তাদের জামা খুলবো।আমাদের বাধ্য করবেন না এমন কিছু করতে। তিনি এ সমস্যা সমাধানে জনপ্রতিনিধিদের আরো আন্তরিক হয়ে এগিয়ে আসার আহবান জানান।
সংগঠনটির সভাপতি এডভোকেট রিদোয়ানুল বারী সভাপতিত্বে বক্তব্যে রাখেন সেক্রেটারি মনজুর আলম।
বক্তব্য রাখেন আরেক সিনিয়র সাংবাদিক সালেহ নোমান তিনি বলেন, আমরা বার বার স্বজন হারাচ্ছি প্রতিনিয়তা দূর্ভোগ পোয়াচ্ছি।জনপ্রতিনিদের উদ্দেশ্য তিনি বলেন, নিরাপদ নৌপথ বাস্তবায় আপনারা সোচ্চার হোন নয়তো ভবিষ্যতে সন্দ্বীপের জনগণ আপনাদের প্রত্যাখান করতে বাধ্য হবে।
সমাবেশে সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম এর নেতৃবৃন্দ ছাড়া ও বক্তব্যে কাজী জিয়া উদ্দিন সোহেল রাখেন সাংবাদিক খাদেমুল এসলাম, শিমুল, আসাদুজ্জামান জাহিদ।
এদিকে আন্দোলনের সাথে সংহিতা জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুসলেম উদ্দীন মুন্না বলেন, একটি নিরাপদ ও আধুনিক নৌযাতায়াতের দাবীতে সন্দ্বীপবাসীর আন্দোলন আর কত বেগমান হলে প্রশাসনের টনক নড়বে? দ্বীপের চার লক্ষাধিক জনগোষ্ঠীর নিরাপদ নৌযাতায়াত নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন পেড়িয়ে এখন রাজপথে সন্দ্বীপবাসী আন্দোলন করছে দিনের পর । পবিত্র রমযান পালন করেও কঠোর আন্দোলনের প্রতি যদি সরকারের যথাযথ কর্তৃপক্ষ ভ্রুক্ষেপহীন থাকেন, তাহলে নিকট ভবিষ্যতে এর জন্য চরম মুল্য দিতে হবে।
উল্লেখ্য কুমিরা গুপ্তছড়া নৌ রুটে গেল বিশ এপ্রিল স্পিডবোট চালকের ভুলে চার শিশুুর মৃত্যু হয়। এর আগে ২০১৭ সালে লাল বোট ডুরির ঘটনায় ১৮ জন মৃত্যু বরণ করে।

















