নতজানু সরকার র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে এখন অন্যের সাহায্য চাইছেঃ ডা. শাহাদাত

595

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, নতজানু সরকার র‍্যাবের কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে এখন প্রতিবেশী দেশ ভারতের কাছে সাহায্য চাইছে। পররাষ্ট্রমন্ত্রীও যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতা চেয়েছেন বলে স্বীকার করেছেন। অথচ যাদের কুকর্মের কারণে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। পক্ষান্তরে দেশের পররাষ্ট্রনীতি ও সরকার কতটুকু অযোগ্য ও ব্যর্থ হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারে অন্যের সহযোগিতা চাইতে পারে।

Advertisement

তিনি বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মহানগর মহিলাদলের সভাপতি ও সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম মনির পক্ষ থেকে তার লালখান বাজারস্থ বাসভবনের সামনে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, ঢাকা নিউমার্কেটে ব্যবসায়ী ছাত্রদের সংঘর্ষে ছাত্রলীগ জড়িত এটা প্রমাণিত। সত্য ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তিনি সরকার পতন আন্দোলনে নেতাকর্মীদের জেগে ওঠার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, বিএনপিসহ বিরোধী দলের রাজনীতিকে ধ্বংস করা হচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে রাখা হয়েছে। ভয়াবহ আগ্রাসন এই জাতির ওপর শুরু হয়েছে। ইতিহাস, সংস্কৃতি, অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে। এই সরকারের আগ্রাসনটা সর্বগ্রাসী। একদিকে ইতিহাস বিকৃত করছে, অপরদিকে অর্থনীতিকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে। আগ্রাসন রুখতে হবে কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলাদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, মহানগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, মহানগর মহিলাদলের সাবেক সহ সভাপতি মারিয়া সেলিম, মহিলাদল নেত্রী রুমা বেগম, জোলেখা বেগম, শাহানাজ বেগম প্রমূখ।

Advertisement