চট্টগ্রাম কারাগারে ২০০০ বন্দী পেল শিক্ষা উপমন্ত্রীর ঈদ উপহার

683

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ব্যক্তিগত পক্ষ থেকে ২০০০ বন্দী ও মহিলা বন্দীদের সাথে থাকা ৫০ জন শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন স্থানীয় চট্টগ্রাম-৯ আসনের সাংসদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Advertisement

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে ঈদ উপহার বিতরণ কালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র সরকারের উন্নয়নে ছোয়া লেগেছে,
যা থেকে কারাগারও বাদ যায়নি।

আগে আমরা লক্ষ করতাম কারাগার গুলো ছিল জরাজীর্ণ, অনেক টা বসবাসের অনুপযোগী কিন্তু বঙ্গবন্ধু কন্যা’র সরকার ক্ষমতায় আসার পরে কারাগার গুলো কে অনেক আধুনিক করা হয়েছে। তিনি সমাজের সকল স্তরের মানুষের ভাগ্যের উন্নয়ন কিভাবে করা যায় সেই চিন্তা করেন। কারাবন্দীদের বাসস্থানের সুব্যবস্থা, খাবারের মানোন্নয়ন ও সেই ভাবনা থেকে বাদ যায়না।
তিনি সকল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে। আজ আমরা সেই মানবিক নেত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে তাঁর নির্দেশে আপনাদের মাঝে ঈদ উপহার বিতরণ করতে এসেছি। সকলের প্রতি অনুরোধ আপনারা মাননীয় প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু’র পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার মোঃ গিয়াস উদ্দিনের সভাপতি এবং জেলার দেওয়ান তারিকুল ইসলাম এর সঞ্চালনায় কারাবন্দীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২৫নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর সবুর লিটন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, কারা পরিদর্শক ইয়াসিন আরাফাত কচি সহ ডেপুটি জেলার গণ উপস্থিত ছিলেন।

Advertisement