খুলশী থানা যুবদলের সি.যুগ্ম আহবায়ক আশিক মল্লিক আরসি’র নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
সাবেক ছাত্রনেতা, খুলশী থানা যুবদলের সি. যুগ্ম আহবায়ক আশিক মল্লিক আরসি মিথ্যা মামলায় আইনের প্রতি সন্মান দেখিয়ে আজ নিন্ম আদালতে আত্ন সমর্পন করলে আজ্ঞাবহ কোর্ট জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।
নেতৃদ্বয় এক যৌথ বিবৃতিতে বলেন, সারাদেশের মানুষ যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে উদ্ভিগ্ন।বৈদেশিক মুদ্রার রিজার্ভ যখন সর্বনিন্ম পর্যায়ে । টিসিবি’র লম্বা লাইন’ই আওয়ামী উন্নয়নের নমুনা জানান দিচ্ছে প্রতিনিয়ত। আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনে সাধারণ মানুষ যখন অতিষ্ঠ, দিশেহারা আওয়ামীলীগ সরকারের অনৈতিক কর্মকান্ডের সহযোগী প্রশাসন লুটপাট ও বিরোধী দল মত দমনে ব্যস্ত। গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন গণমাধ্যম ও বিরোধী রাজনৈতিক চর্চা অপরিহার্য। মাফিয়াতন্ত্র চিরস্থায়ী করার লক্ষ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গ্রেফতার করে মনোবল ভাঙ্গার ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামী প্রশাসন। ডিজিটাল লীগকে লুটপাটের সুযোগ করে দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের জেলহাজতে বন্ধী করে, গ্রেফতার করে জনগণের দৃষ্টি অন্যদিকে নেওয়ার কূটকৌশল সম্পর্কে দেশবাসী অবগত।
বিবৃতিতে নেতৃদ্ধয় আরো বলেন, বিরোধী দল-মতের মানুষকে গ্রেফতার, মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করে ক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্ন জাতীয়তাবাদী জিয়ার আর্দশের সৈনিকরা বাস্তবায়ন করতে দিবে না । নেতৃবৃন্দ অবিলম্বে যুবদল নেতা আশিক মল্লিক এর নিঃশর্ত মুক্তির দাবী জানান। গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার আহবান জানান। পুলিশ কেনো আওয়ামী লীগের এজেন্ডা নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করবে।

















