সরকারের দুর্নীতি ও দু:শাসনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছেঃ এইচ এম রাশেদ খান

595

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেছেন, পদ্মা সেতুর বিষয়ে বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি নিজে লজ্জা না পেলেও গোটা জাতি লজ্জা পেয়েছে। প্রধানমন্ত্রীর এই ধরনের অশালিন বক্তব্য জাতিকে হতাশ করেছে। অবৈধ শাসকগোষ্ঠির সিংহাসন এখন নড়বড়ে। তাই ভয়াবহ দু:শাসন টিকিয়ে রাখতে তারা বেসামাল হয়ে পড়েছে। গত ১৪ বছরে সরকার জনগণের কাঙ্খিত উন্নয়ন করতে পারেনি। বরঞ্চ উন্নয়নের নামে দুর্নীতি করে জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। কিন্তু দেশের জনগণ আর জনগণ আর চুপ থাকতে চাইনা। সরকারের দুর্নীতি ও দু:শাসনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। সময় এসেছে দেশের জনগণই এখন আপনাকে টুস করে ক্ষমতা থেকে ফেলে দিবে।

Advertisement

তিনি আরোও বলেন, সরকার কোনোভাবেই বিরোধী মত সহ্য করবে না এবং তারা গণতন্ত্রের সব ক্ষেত্রকে সঙ্কুচিত করতে এখন একদলীয় শাসনব্যবস্থা পাকাপোক্ত করতে দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। পরিকল্পিতভাবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনকে ধংবস করে তারা আরোও একটি পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার নানামূখী নীলনকশা প্রণয়ন করে চলছে। গুম, খুন,অপহরণ, বিচার বহির্ভূত হত্যাকান্ড এবং চাল-ডাল-তেল-পেয়াঁজ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি দফায় দফায় গ্যাস-বিদুৎ এর মূল্যবৃদ্ধিতে জনরোষকে চাপা দেয়ার জন্যই দেশব্যাপি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ- ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীরা জুলুম চালাচ্ছে। অনাচার, অবিচার ও লুটপাটকারী সরকারকে পরাজিত করতে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদেরকে কোনভাবেই দমিয়ে রাখা যাবেনা।

তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার লক্ষ্যে ওয়ার্ড কমিটি গঠনকল্পে আজ ২৬মে বৃহস্পতিবার বিকাল তিনটায় চট্টগ্রাম মহানগরীর আওতাধীন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, ক্ষমতা ছাড়ার ভয়ে প্রধানমন্ত্রী এখন নার্ভাস হয়ে গেছেন। তিনি দেখছেন পাচ্ছেন তার ক্ষমতার দিন শেষ। তিনি দেখতে পাচ্ছেন, সামনে আর ক্ষমতায় আসতে পারবেন না।এখন সময় এসেছে নেতা কর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ যখন পাব তখনই রাস্তায় নেমে যাব।

বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন রাজু’র সভাপতিত্বে ও সদস্য সচিব আরমান শুভ’র সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি খায়রুল আলম দিপু, হারুন আল রশিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী মর্তুজা খান, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, আবু বক্কর রাজু , সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন খান, ইমরান চৌধুরী বাবলু, মোঃ মোখলেছুর রহমান, টিপু সুলতান, ইস্কান্দার মির্জা, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ এস্কান্দার, অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক সাদ উদ্দিন চৌধুরী, আল জাবের, কামরুল হাসান, খোরশেদ মালিক,তাজুল ইসলাম সবুজ, মিজানুর রহমান মিঠু, সদস্য নুরুল আমিন রুবেল, মোঃ করিম, মোঃ মুরাদ, মোঃ সজল, মোঃ লিমন, মোঃ সেলিম, জাকির হোসেন, শাহজাদা, আরিফ হোসাইন, সরোয়ার সহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

Advertisement