আবু সুফিয়ানকে নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক করার দাবি

304

আগামী ৩০শে মে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সন্মেলনকে সামনে রেখে “চট্টগ্রাম যুব সমাজ” কর্তৃক চট্টগ্রাম মহানগরের তরুন যুব সংগঠক আবু সুফিয়ানের সমর্থনে আয়োজিত একটি আলোচনা সভা বৃহস্পতিবার (২৬ মে) অনুষ্ঠিত হয়।

Advertisement

এতে কেন্দ্রীয় যুবলীগের কাছে যুব সংগঠক ও আওয়ামী পরিবারের সন্তান আবু সুফিয়ানকে চট্টগ্রাম মহানগর যুবলীগে “সাংগঠনিক সম্পাদক” করার দাবি রাখেন বক্তারা।

উক্ত সভায় সভাপতির দায়িত্ব পালন করেন সাবেক ছাত্রনেতা ও যুব সংগঠক জনাব হুমায়ুন সগীর মোহন, সঞ্চালনায় ছিলেন যুব সংগঠক মোস্তফা আমীর।

বক্তব্য রাখেন যুবনেতা জাহীদ হোসেন, রাঙ্গুনিয়া উপজেলার যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবেল আহমেদ বাবু, স্বেচ্ছাসেবকলীগ নেতা শামসুল আলম, স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম হোসেন সুমন, যুবলীগ নেতা হাসান আজাদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা খালেদ ইফতেখার শাওন, যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন শিমুল, নগর ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত দীপু, নগর ছাত্রলীগ নেতা শাহ নেওয়াজ স্বাধীন ও আব্দুল করিম প্রমুখ।

বক্তারা সকলেই কেন্দ্রীয় দিকনির্দেশনাকে সন্মান জানিয়ে ঐ দিন একটি সুন্দর সুষ্ঠু প্রোগ্রাম উপহার দেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় মূহ মূহ ধ্বনিতে তরুন সংগঠক আবু সুফিয়ানকে চট্টগ্রাম মহানগর যুবলীগে “সংগঠনিক সম্পাদক” পদবীর জন্য কেন্দ্রের কাছে আহ্বান জানান।

Advertisement