শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদল ঘোষিত তিন দিন ব্যাপী শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচির দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার (৩১ মে) বাদে জোহর পাহাড়তলী থানা যুবদলের উদ্যোগে বাদ আছর, ডিটি রোডস্থ শাহ্জী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে শহীদ জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি খাজা মোহাম্মদ আলাউদ্দিন, নগর যুবদলের সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, মোঃ জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ নুর হোসেন উজ্জ্বল, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগীর, সম্পাদক আসাদুজ্জামান রুবেল, সহ সম্পাদক গুলজার হোসেন মিন্টু, মোঃ ইউসুফ, থানা যুবদলের আহবায়ক মোঃ কুতুব উদ্দিন, সদস্য সচিব শওকত খাঁন রাজু, জহির মিয়া, ইউনুছ মুন্না, ইকবাল হোসেন মিলন, আনোয়ার হোসেন, ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাদাত খাঁন রাসেল, থানা যুবদল নেতা মোঃ হারুন বেগ, মোঃ নেজাম, জামশেদ আলম, শাহ আলম সালেক, ওয়ার্ড যুবদল যুগ্ম আহবায়ক দস্তগীর হোসেন রিয়াদ, নুর আলম, ছাত্রদল নেতা আরিফ,মোঃ মানিক, কাজী মোঃ আরিফ, মোঃশরীফ, মোঃশুভ, রুবেল, আলাউদ্দিন, এনাম উল্লাহ্, সাইফুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত দোয়া মাহফিল মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মাদ নাজিম উদ্দিন।
















