ছাত্রদলের নৈরাজ্য সৃষ্টির সকল অপচেষ্টা কঠোর হস্তে প্রতিরোধ করা হবে

230

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ নগরীর প্রেসক্লাব চত্বরে সংগঠনের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

Advertisement

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান রাসেল, রাউজান উপজেলা ছাত্রলীগ (উত্তর)-র সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামীউদ্দোল্লাহ সীমান্ত, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন সাধারণ সম্পাদক রায়হান রপু, রাউজান উপজেলা ছাত্রলীগ (দক্ষিণ)-র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাহেদ, সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন সাধারণ সম্পাদক এস.এম রিয়াদ জিলান, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক একরামুল হক সোহেল, যুগ্ম আহবায়ক জাফর ইকবাল নাহিদ এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

Advertisement