নোংরা পরিবেশ, হাজী বিরিয়ানিকে ২ লাখ টাকা জরিমানা

240

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করায় হাজী বিরিয়ানি হাউসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে নগরীর নিউ মার্কেট মোড়ের মেশিনারি মার্কেটে অভিযান চালিয়ে এ জরিমানা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

বিষয়টি নিশ্চিত করেন চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী। তিনি বলেন, অভিযানের সময় হাজী বিরিয়ানি হাউসের রান্নাঘরের পাশে জবাই করা গরুর মাংস প্রসেস করা হয় এবং হোটেলের কর্মীদের হেলথ ফিটনেস সনদ পাওয়া যায়নি।

Advertisement