রোটারি ক্লাব অব চিটাগাং সিটির ক্লাব এসেম্বলি ও চার্টার নাইট উদযাপন

322

রোটারি ক্লাব অব চিটাগাং সিটি মঙ্গলবার (২৮ জুন) ১২ বছরে পদার্পণ করেছে। চিটাগাং ক্লাবের কনফারেন্স হলে এই বছরের ৩৫৭তম শেষ সভা, ক্লাব এসেম্বলি ও চার্টার নাইট পালন করে অনাড়ম্বরভাবে।

Advertisement

প্রেসিডেন্ট রোঃ মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে সভার প্রথমেই নতুন প্রেসিডেন্ট এবং বোর্ডের সকল সদস্যদের অভিনন্দন জানান এবং তার দায়িত্বকালে প্রজেক্টসমূহ সম্পর্কে আলোকপাত করেন। এরপর ক্লাব এসেম্বলি পরিচালনা করার জন্য পিই মৃনাল কান্তি দত্তকে অনুরোধ করা হয়।

এতে বক্তব্য রাখেন এজি ছাইফুল হুদা সিদ্দিকি এবং এসাইন এজি বাহারোজ দিপা। তারা বক্তব্যে বলেন, রোটারি ক্লাব অব চিটাগাং সিটি ছোট ছোট পদক্ষেপে জেলা পর্যায়ে সুনাম অর্জন করে।

ছাইফুল হুদা সিদ্দিকি রোটারি লিটারেসি স্কুলের জন্য ৫০০০ টাকা নগদ সহযোগিতা করেন।

ক্লাব এসেম্বলি শেষে ডিজিএন ইঞ্জিনিয়ার মতিউর রহমান, এফডিএফএল সামিনা ইসলাম, ডিস্ট্রিক্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান, জোনাল কোঅর্ডিনেটর এমদাদুল আজীজ চৌধুরী এবং ক্লাবের সকল সদস্য ও তাদের পরিবার নিয়ে কেক কেটে চার্টার নাইট উদযাপন করেন।

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ক্লাব ফার্স্ট লেডি সাবিনা ইয়াসমিন, সিপি উত্তম কুমার দত্ত, পিপি আলী চৌধুরী, পিপি কামরুল মোর্শেদ তমাল, পিপি জহির উদ্দিন মাহমুদ, পিপি মোহাম্মদ শাহজাহান, ডিরেক্টর বেগম কামরুন নাহার, ডিরেক্টর জাকারিয়া সোহেল, ট্রেজারার আনোয়ারুল কবির চৌধুরী, এডিটর নাজমুল হক, সদস্য নয়ন শীল, রোটারেক্ট ক্লাব অব চিটাগাং সিটির আইপিপি জুনায়েদ দিহান এবং প্রেসিডেন্ট তানজিলা জুনায়েদ।

প্রেসিডেন্ট তার রোটা বর্ষের অনন্য অবদানের জন্য ক্লাবের সকল সদস্যদের ক্রেস্ট প্রদান করেন। এছাড়াও সেন্ট জেভিয়ার্স স্কুলের সিনিয়র শিক্ষিকা শিউলি সরকার (দত্ত) পুনরায় শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হওয়ায় তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা দেয়া হয় এবং ক্লাবের জিএসআর মরহুম মিরজাহান চৌধুরীর স্ত্রী ও সন্তানের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

এতে আরও উপস্থিত ছিলেন জিন্নাত মলি, নুশাফা মোর্শেদ, মাকনুন আন-নুর হুমায়রা, মিরানা আনজু রিয়া, শুভ্র প্রমুখ।

সবশেষে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠান মুলতবি ঘোষণা করা হয়।

Advertisement