আ জ ম নাছিরের সাথে ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দ’র ঈদ শুভেচ্ছা বিনিময়

348

চট্টগ্রামের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সাথে মঙ্গলবার (১২ জুলাই) ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দ।

Advertisement

এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি এনায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ-সাধরণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদকমোঃ রুহুল আমিন, প্রচার সম্পাদক এসকান্দর মিয়া, ক্রীড়া সম্পাদক মাহবুব, সদস্য রেজোয়ান, মোঃ জাকারিয়া, আনোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় সাবেক মেয়র বলেন, মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহা। এই উৎসব মুসলিম সমাজে সাম্য ও সন্ত্রীতিপূর্ণ ভালবাসার জোয়ার বয়ে আনে। কোরবানি শুধুমাত্র ধর্মীয় উৎসবই নয় বরং ত্যাগের দীক্ষায় পরিশুদ্ধ জীবন গঠন ও ভারসাম্যপূর্ণ সমাজ গঠনের নিয়মতান্ত্রীক অনুশিলনও বটে। ব্যক্তি কেন্দ্রিক সম্পদ অর্জন ও ভক্ষণের মাঝে সীমাবদ্ধ না থেকে মনবাতার সার্বিক কল্যাণে এগিয়ে আসতে সকলের সহযোগিতা প্রয়োজন।

Advertisement