সিলেটে বন্যার্তদের সাহায্যার্থে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গঠিত কেন্দ্রীয় বিএনপির ত্রাণ সহায়তা সেলে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে নগদ সাত লক্ষ টাকা অনুদান দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
রবিবার (১৯ জুলাই) সন্ধ্যায় ঢাকাস্থ বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে তিনি অনুদানের টাকা হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব সিলেটের বন্যার্তদের সহায়তায় চট্টগ্রাম মহানগর বিএনপি ও সাধারন মানুষের পক্ষ থেকে আর্থিক সাহায্য করায় চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন।

















