যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা দিলেন এমদাদুল হক বাদশা

226

দেওয়ান বাজার ওয়ার্ড যুবদল নেতা মরহুম আবু তালেবের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। আবু তালেব গত ২০ জুলাই স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।

Advertisement

তিনি শনিবার (২৩ জুলাই) বিকালে নগরীর বলুয়ার দিঘীর পাড়স্থ আবু তালেবের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের খোজ খবর নেন এবং তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এসময় এমদাদুল হক বাদশা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিটি নেতাকর্মীর খোজ খবর রাখেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে যারা গুম খুনের শিকার হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন তাদের পাশে সব সময় আছে বিএনপি। তারেক রহমানের নির্দেশেই আমরা আবু তালেবের পরিবারের পাশে দাঁড়িয়েছি। সীমিত সামর্থ্য দিয়ে যেকোনো বিপদ আপদে তাদের পাশে দাঁড়াই আমরা। এটা অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন মনে না করে তাদের পাশে দল নেই, কিংবা তারা একা। তাদের নিয়েই বিএনপির পরিবার।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী মো. আলী, মহানগর যুবদলের সহ সভাপতি নাছির উদ্দিন চৌধুরী নাসিম, কোতোয়ালি থানা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম, হাফিজুল ইসলাম মিলন, মহানগর যুবদলের তথ্য ও গবেষণা সম্পাদক মো. আলাউদ্দিন সুজন, সহ অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, সহ সমাজ কল্যাণ সম্পাদক মো. সালাউদ্দিন, সহ সাংস্কৃতিক সম্পাদক সাইফুদ্দীন যুবরাজ, কোতোয়ালি থানা যুবদলের সদস্য সচিব মো. হাসান, কোতোয়ালি থানা ছাত্রদলের আহবায়ক ইয়াকুব আলী জুয়েল, যুবদল নেতা সাইফুল্লাহ ইসলাম, মো. ইদ্রিস, মাঈনুউদ্দীন খান রাজিব, সোহেল রানা, ওমর ফারুক রানা, মো. মহিউদ্দীন, আবদুল হামিদ, মো. এরশাদ, মো. মাসুম প্রমুখ।

Advertisement