ট্রেন দুর্ঘটনায় নিহতদের লাশ হস্তান্তর

188

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় নিহত মাইক্রোবাসের ১১ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম রেলওয়ে পুলিশের থানার সামনে থেকে স্বজনদের লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে থানা এলাকা।

Advertisement

শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে লাশগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের রেলওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন।

তিনি বলেন, মিরসরাইয়ে নিহত ১১ জনের লাশ রাতে রেলওয়ে থানায় আনা হয়। এরপর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

এ সময় জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এ বি এম রাশেদ উপস্থিত ছিলেন।

নাজিম উদ্দিন বলেন, মুচলেকার মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁরা হলেন কোচিং সেন্টারের চার শিক্ষক জিয়াউল হক (২২), মোস্তফা মাসুদ রাকিব (১৯), রিদুয়ান চৌধুরী (২২) ও ওয়াহিদুল আলম (২৩); শিক্ষার্থী সামিরুল ইসলাম হাসান, মোসাহাব আহমেদ (১৬), ইকবাল হোসেন, শান্তি শীল, মোহাম্মদ আসিফ ও সাজ্জাদ হোসেন এবং মাইক্রোবাসচালক গোলাম মোস্তফা (২৬)।

Advertisement