দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল

204

‌জ্বালানী তে‌লের অস্বাভাবিক মূল‌্যবৃ‌দ্ধি‌, অসহনীয় লোডশেডিং এবং ‌ভোলায় পু‌লি‌শের গু‌লি‌তে স্বেচ্ছা‌সেবক দলনেতা আবদুর র‌হিম ও জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম‌কে হত‌্য‌্যার প্রতিবা‌দে ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএন‌পি ও অঙ্গ সংগঠ‌নের উদ্যোগে বুধবার (১০ আগষ্ট) বিকালে বিক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ অনুষ্ঠিত হয়।

Advertisement

দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো. নবাব খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিমের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা এস এম সেলিম, তাহের জামাল, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, ইয়াকুব খান বাবু, মো. জসিম উদ্দিন, বাকলিয়া থানা শ্রমিকদলের সভাপতি আবু বক্কর সিদ্দিকী, যুবদল নেতা জাকির হোসেন, মো. সিরাজ, আবদুস সোবাহান, সানাউল্লাহ কাদের সানি, ওমর ফারুক, আবদুল বারেক, মো. শফিক, মো. বেলাল, মো. ওয়াসিম, মো. জনি, আরমান খান, মো. কবির, জামাল উদ্দিন, মো. মহসিন, মো. মাইনুদ্দিন, আবদুল জব্বার, মো. কবির, তৌহিদুল আলম, আবদুল কাদের, মো. সোহাগ, আইয়ুব খান প্রমূখ।

Advertisement